Ajker Patrika

ভাগনেকে না পেয়ে বৃদ্ধ মামাকে এলোপাতাড়ি গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভাগনেকে না পেয়ে বৃদ্ধ মামাকে এলোপাতাড়ি গুলি
গুলিবিদ্ধ শামসুদ্দোহা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শামসুদ্দোহা উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার মৃত পিয়ার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম ও তার ভাগনে সাকিব এ হামলা চালিয়েছেন। শফিকুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের সদস্য রিপনের লোকজনের সংঘর্ষ হয়। সেই সময় শফিকুলও তার ভাগনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। এতে তিনি পায়ে গুরুতর জখম হয়। ৫ আগস্টের পর থেকে সে ঘটনার ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন যুবদল নেতা শফিকুল।

গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগনে সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত