রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
আমিরুল ইসলাম ও গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে, সেটা জানি না। আমি পুলিশ পাঠিয়েছি, নিজেও যাচ্ছি। যাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে