
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এখনো উদ্ধার উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আজ শনিবার সকালে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গত রাত সাড়ে ৯টায় মেঘনা নদীর কালিপুরা ঘাটের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মাহামুদ আলী ব্যাপারীর ছেলে ওদুদ (৩৫)। অপর দুজনের মধ্যে একজনের নাম বাবুল নাম জানা গেলেও তাঁর ঠিকানা এবং সকালে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয়ও তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
নৌপুলিশ ও স্থানীয়রা জানায়, গতকলা শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। পরে তারা জানতে পারেন নোঙ্গর করে রাখা বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। পরে এই ঘটনায় দুই ততোধিক হতাহতকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাঈম হোসেন আজকের পত্রিকাকে বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে গতকাল রাতেই দুজন মারা যান। আজ (শনিবার) সকালে ঘটনাস্থলে থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে একজনের লাশ উদ্ধারসহ মোট তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি নিছক সংঘর্ষ নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে