খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে সদর থানা এলাকার কাশেম নগরের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে। জনি ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল পৌনে ৪টার দিকে জনি ওই এলাকার একটা গলি থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় হেলমেট পরা দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি জনির কোমরের নিচে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। জনিকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন না রেখে জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত করতে হবে। রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। কেবল সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামো...
৩৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার এক দিন (২৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর মধ্যে টাকা পরিবহনের নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য সড়ক ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে।
৩৬ মিনিট আগে