সুনামগঞ্জের তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
জানা যায়, আজ ভোরে লিয়াকত আলীসহ কয়েকজন শ্রমিক শিমুলবাগান-সংলগ্ন ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে বালু উত্তোলন করতে যান। এ সময় নদীর পাড় ধসে পড়লে বালুর নিচে চাপা পড়েন লিয়াকত আলীসহ দুজন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে। এতে লিয়াকত আলী ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, আজ ভোরে শিমুলবাগান-সংলগ্ন ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে দুর্ঘটনাটি ঘটেছে। এতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় একজন শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
৫ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারের ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় করা একটি মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর
৯ মিনিট আগে
উখিয়া সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
১৬ মিনিট আগে