চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজারের অদূরে উত্তরে ভিলেজারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানী ঢাকার উত্তরখান আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। ঢাকা থেকে তিনজন পর্যটক মোটরসাইকেলযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। বাস ও মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলীর বানিয়াছড়ার অদূরে উত্তর ভিলেজারপাড়ায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বাস ধাক্কায় দেয়। এ সময় একটি ট্রাককেও ধাক্কা দেয় বাস। এতে মোটরসাইকেল আরোহী দুজন পর্যটক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন আরও একজন পর্যটক।
এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রমও চলছে।
৩ মিনিট আগে
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পোশাক নিয়ে বাহিনীতে অসন্তোষের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে..
১ ঘণ্টা আগে
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে।
২ ঘণ্টা আগে