Ajker Patrika

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২: ০৩
রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে রেলওয়ের এক কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা বিউটি আক্তারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। রিমান্ড শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ননদের মাধ্যমে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মামুনের পরিবারের জানা ছিল না।

সম্প্রতি চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। ১১ জুলাই বেলা ১১টার দিকে বিউটির সঙ্গে সেখানে দেখা করতে যান মামুন।

এজাহারে আরও বলা হয়, সেখানে বিউটি তাঁকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বেলা দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বিউটি। মামুনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মারা যান মামুন।

এ ঘটনায় নিহত মামুনের চাচা মো. শমসের আলী বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এরপর বিউটিকে গ্রেপ্তার করে ১২ জুলাই আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত