
গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
আজ সকালে শ্রীপুরে বাস বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক রাকিবুল ইসলাম।
আইইউটির প্রো-ভিসি আরও বলেন, ‘বাকি যারা শিক্ষার্থী রয়েছে, তাদের কীভাবে বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পৌঁছানো যায়; যারা আহত হয়েছে, তাদের কীভাবে চিকিৎসা করানো যায়, সেদিকে নজর দিতে হবে।’
প্রো-ভিসি রাকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান আমি নিজেই। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার ও কন্ট্রোলার রয়েছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আপাতত মামলার বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারব না।’
উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে আইইউটির বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মারা যান। তাঁরা হলেন, মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।

মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
১০ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
২৬ মিনিট আগে
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
২ ঘণ্টা আগে
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
২ ঘণ্টা আগে