
কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন লম্বরী ও মিঠাপানির ছড়া নৌঘাট এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
সাইফুল ইসলাম আরও বলেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অপর দিকে তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মামুন শেখ (৩৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
পরিদর্শন বইয়ের পাতায় দেখা যায়, একেবারে বাঁয়ে প্রথম সারিতে আজকের তারিখ লিখেছেন তিনি। এরপরের সারিতে নিজের নাম ‘তারেক রহমান’ ও পরিচয়ের সারিতে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’। পরের সারিতে মন্তব্যের জায়গায় প্রায় ১৫০ শব্দে নিজের মন্তব্য লেখেন তিনি। সবশেষে স্বাক্ষর।
২২ মিনিট আগে
ঢাকা থেকে ব্যবসায়িক মালামাল নিয়ে কুমিল্লা যাচ্ছেন রফিক। তিনি বলেন, ‘গাড়িতে উঠে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে প্রায় ২৫ মিনিট ধরে আটকে আছি। মাত্র দেড় ঘণ্টার পথ এখন কত সময় লাগবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
৩৭ মিনিট আগে
সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত তিনি। মাদক-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করে।
১ ঘণ্টা আগে