
কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আবুল বশর (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সৈকতে এক নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তার যুবক ও নির্যাতনের শিকার নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর এলাকায়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ জুলাই বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক যুবক তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতি ঘটনার এক দিন আগে (২৩ জুলাই) কক্সবাজারে বেড়াতে আসেন। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার দিনও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে