Ajker Patrika

কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত