Ajker Patrika

মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত
কমলগঞ্জের পতনঊষারে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলা প্লাবিত হয়েছে। বন্যায় জেলার প্রায় চার হাজার কাঁচা ও আধপাকা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন বন্যাকবলিত এলাকার মানুষেরা।

ক্ষতিগ্রস্তরা জানান, জেলায় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যা হয়। পানির স্রোতে কাঁচা ও আধা পাকা অনেক ঘর ধসে পড়েছে।

আজ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা ৩ হাজার ৯৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৪৯৩টি ও আংশিক ক্ষতি হয়েছে ১ হাজার ৪৩৯টি। সংশ্লিষ্ট জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা এই তালিকা করেছেন।

রাজনগর উপজেলার রাসেল মিয়া বলেন, ‘বন্যায় আমার ঘরের একপাশ ধসে পড়েছে। ঠিকমতো খাবার খাওয়ার টাকা নেই, এর মধ্যে ঘর কী করে ঠিক করব। পরিবারের সদস্যরা ঝুঁকি নিয়ে বসবাস করছেন।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ‘বন্যায় ২ হাজার ৪৯৩টি ঘর সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৪৩৯টি ঘর। এসব ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত