
রংপুরের কাউনিয়ায় তইবুল ইসলাম (৩৬) নামে মাদক ও ক্যাসিনো মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩৬টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। আজ শনিবার তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) অশোক চৌহান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার তইবুলের বাড়ি হরাগাছ থানার মদামদন দৌলতটারিতে। গতকাল শুক্রবার রাতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি অশোক চৌহান বলেন, তইবুল ইসলামের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার দায়ে সাইবার আইনের ধারায় দুইটি মামলা রয়েছে।

ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা–পুলিশ...
৪ মিনিট আগে
ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মামলার বাদী ও জেলা ছাত্রদলের সহসভাপতি মিয়া মোহাম্মদ সজিব অভিযোগ করেছেন, মামলার জেরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পলাশ উপজেলা বিএনপি দাবি করেছে, কান কামড়ের ঘট
১২ মিনিট আগে
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। তাদের একটি অংশ পরে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে