
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) নিজ বাসার সামনে থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা একটু পর বিস্তারিত জানানো হবে।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২৮ মিনিট আগে
বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দিনমজুরেরা কাজে বের হতে পারছেন না। শ্রমিক রহিম উদ্দিন বলেন, ‘ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই, আজ আবার বৃষ্টি। কাজে যেতে না পারলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হয়।’
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলার গরুর হাটের ইজারা নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের। তবে এই ঝামেলা জলদি মিটমাট হয়ে যাবে বলে জানিয়েছিলেন টিটন। আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে নিউমার্কেট থানার সামনে সাংবাদিকদের এসব কথা জানান নিহত টিটনের...
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে গরু গোয়ালে আনতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সাহেরা বেগম ওই গ্রামের আজিজার রহমানের স্ত্রী।
২ ঘণ্টা আগে