
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ফেরার পথে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর দুর্ঘটনার কবলে পড়েছে। তবে তাঁদের বহন করা গাড়ি অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রটোকলে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহপরী দ্বীপ হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান সেখানে ইফতার করেন। ইফতার শেষে ফেরার পথে তাঁদের বহনকারী গাড়ির বহরটি কুতুপালং এলাকায় পৌঁছায়।
এ সময় উপসড়কের দিক থেকে একটি ইজিবাইক আকস্মিক প্রধান সড়কে উঠে এসে বহরটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে চালক গুরুতর আহত হন। পুলিশের ভ্যানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিলকে বহনকারী গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা কেন ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১৫ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৬ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে