
রাজধানীর কড়াইল বউবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাঁচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।

তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এদিকে, বস্তির আশপাশের এলাকাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের ঘর থেকে জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
আগুন নেভাতে কতক্ষণ সময় লাগবে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৩ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৬ ঘণ্টা আগে