
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ রুবেল হোসেন (৩২) নামে এক টাইলস মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘির পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ খোরশেদুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় এক শ্রমিক কাজের বিষয়ে কথা বলতে বৈলতলী এলাকার হাজী সিরাজুল ইসলামের ভাড়া দেওয়া টিনের ঘরে যান। এ সময় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় রুবেলের নিথর দেহ ঝুলতে দেখে তিনি চিৎকার করে ওঠেন।
শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রুবেল হোসেন অনলাইন জুয়া ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারে অশান্তি ও কলহ চলছিল। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি রেকর্ড সংরক্ষণ, অগ্নিনির্বাপণযন্ত্র রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটি
৭ মিনিট আগে
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
২৭ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৩১ মিনিট আগে
যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।
৩৪ মিনিট আগে