চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

বিদেশে চাকরির লোভ দেখিয়ে কয়েক দফায় যশোরের যুবক নিলয় শিকদারের কাছ থেকে ৫ লাখ টাকা নেয় দালাল চক্র। পরে তিনি অপহৃত হন। অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ চাইলে পরিবার সাড়ে ৪ লাখ টাকা দিলেও মুক্তি দেয়নি। দাবি করে আরও ৫ লাখ টাকা। অবশেষে অপহরণের ১০ দিন পর গতকাল শনিবার রাতে নিলয়কে ফরিদপুর থেকে উদ্ধার করে র্যাব-১০। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান আজ রোববার বিকেলে বলেন, বিদেশে নেওয়ার কথা বলে দালাল চক্র নিলয়ের সবকিছু নিয়ে গেছে। তাঁকে অপহরণও করা হয়েছে।
র্যাব জানায়, নিলয়ের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার মহেষপাড়ায়। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে কয়েক দফায় পাসপোর্টসহ ৫ লাখ টাকা নেয় একটি দালাল চক্র। তবে বিদেশে পাঠানো হয়নি। ৬ আগস্ট তাঁকে অপহরণ করে পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবার বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। এরপরও নিলয়কে মুক্তি না দিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করা হয়। অপহরণের পর নিলয়কে একটি কক্ষে পায়ে শিকল দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়। তাঁকে নির্যাতন করা হতো।

নিলয়ের শ্বশুর ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তার পাঠানো তথ্যের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার চরকমলাপুরের একটি আবাসিক ভবন থেকে র্যাব শিকলবন্দী অবস্থায় নিলয়কে উদ্ধার করে। এ সময় ফেরদৌস উর রহমান ও মহুয়া আহমেদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোর ৩টা ৪০ মিনিটের দিকে একই থানার মুন্সীডাঙ্গীর নিজ বাড়ি থেকে এস এম মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৮ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১৫ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
২০ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে