
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণা (২৮) উদ্ধার হয়নি এখনো। গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তাঁরা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। আজ সকাল পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নওয়াপাড়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন।

বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহের মাজারে আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। নতুন করে মাজারে অগ্নিসংযোগের ঘটনায় ভক্তবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে...
১১ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার-ঘিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিকস কারখানার পানি পরিশোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় অবস্থিত এক্সিলেন্ট সিরামিকস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে