
যুক্তরাজ্যের পূর্ব লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর খবরে সিলেটের বিশ্বনাথে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মসজিদে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে স্বজন ও স্থানীয়রা জড়ো হন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মাছুম আহমদ যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে তিনি কয়েকবার দেশে এসেছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। নিহতের দুই ভাই ও দুই বোনও পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, রাত ৪টার দিকে হঠাৎ বাসায় পুলিশ এসে দরজা নক করে। দরজা খুলে দিলে পুলিশ বলে, এটা কি মাছুম আহমদের বাসা? তিনি উত্তরের বলেন, হ্যাঁ। পুলিশ মাছুমের ছবি দেখাতে বলে। এ সময় তিনি পুলিশকে ছবি দেখালে পুলিশ জানায় মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি। তাঁর লাশ পুলিশ হেফাজতে রয়েছে।’
নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যপ্রবাসী ছোট ছেলে মারুফ আহমদ তাঁকে ফোন করে জানান, তাঁর বড় ছেলে মাছুম আহমদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১ মিনিট আগে
ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
১০ মিনিট আগে
শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। আজ শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
১৬ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে