
কুষ্টিয়ার দৌলতপুরে অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমন (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় শরিফুদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে