
ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলে অভিযান চালিয়ে ৪ নেতা-কর্মীকে আটক করেছে নান্দাইল মডেল থানা-পুলিশ। আটক ব্যক্তিদের আজ শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দত্তপুর গ্রামের বাসিন্দা জান্নাত উল্লাহ্ (৩৭), সৈয়দগাঁও গ্রামের সাদেকুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগ নেতা ও মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম শাহীন (৪০), দত্তপুর গ্রামের ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় সড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে ৪ নেতা-কর্মীকে আটক করে। আজ তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার বন্ধ থাকা দেশের সব কলকারখানা নতুন করে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায় তা খতিয়ে দেখছে। আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল কারখানা পরিদর্শনে এসে...
৬ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। আজ শনিবার মেহেন্দীগঞ্জ থানা চত্বরে ১৬ লাখ ৪৫ হাজার টাকায় গরুগুলো বিক্রি করা হয়। বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে