
ফেসবুক প্রোফাইলে নিজের জন্মতারিখের সঙ্গে মৃত্যুর তারিখও লিখে রেখেছিল ১৬ বছর বয়সী অমিত ঘোষ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের ৬ নম্বর ভবনের ১১ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে সে। বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অমিত।
সকাল সাড়ে ১০টার দিকে ভবনটির ১১ তলা থেকে নিচে পড়ে যায় অমিত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যান।
অমিত কীভাবে ভবন থেকে পড়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কয়েকজন শিক্ষক ও প্রত্যক্ষদর্শী অভিভাবক দাবি করেছেন, অমিত নিজেই ভবন থেকে লাফ দিয়েছে। তার ব্যাগে আত্মহত্যার চিরকুট পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
সাউথ পয়েন্ট স্কুলের গণিতের শিক্ষক গোপাল দেবনাথ বলেন, ১১ তলা থেকে লাফ দিয়েছে, এটুকুই শুনেছি। কিন্তু সে লাফ দিয়েছে, নাকি পড়ে গেছে, তা জানি না। ব্যাগে আত্মহত্যার চিরকুট পাওয়া গেছে বলেও শুনেছি। গেমে আসক্তির বিষয়টিও শুনেছি।
তবে অমিতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ধারণা মানা হচ্ছে না। তাদের দাবি, ৬ নম্বর ভবনের ১১ তলায় নির্মাণকাজ চলছে। জায়গাটি পুরোপুরি খোলা। শিক্ষার্থীদের সেখানে যাওয়া নিষেধ হলেও অমিত কীভাবে সেখানে গেল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সকালে অমিতকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে অন্য হাসপাতালে নিয়ে গেছেন।
ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম ও উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
৩ মিনিট আগে
পুলিশ জানায়, চোরাই বিদ্যুৎ সংযোগ সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান চলছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
১৮ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কারবার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
২০ মিনিট আগে
সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুই অংশ থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
২৩ মিনিট আগে