Ajker Patrika

সিংগাইরে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪১
সিংগাইরে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল এই প্রতিষ্ঠানে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইরে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশদূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফোর্ডনগর এলাকায় গ্রিন এনার্জি লিমিটেড পরিবেশ সুরক্ষার ব্যবস্থা গ্রহণ ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছিল। এতে ওই এলাকায় পরিবেশদূষণ হচ্ছিল।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

মো. আল আমিন কবির বলেন, পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানটি আগামী পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত