
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে জসীম উদ্দিনের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, জসীম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
তবে নোটিশে জসীম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সমর্থক দাবি করেন, চাকরি দেওয়ার নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এ দাবির বিষয়ে দলীয়ভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে জসীম উদ্দিনের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে জসীম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুনশীর মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে নির্বাচন কমিশন বাতিল করে। পরে দলটির বিকল্প প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিনকে সমর্থন দেওয়া হয়।
নির্বাচনে ১১ দলীয় জোট-সমর্থিত এনসিপির প্রার্থী মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) শাপলা কলি প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জসীম উদ্দিন ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।

কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা....
১৪ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়...
১৯ মিনিট আগে
ফাইয়াজ জানান, ২০২৫ সালের মার্চে হাইকোর্টের রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় মামলাটি তালিকা (সিরিয়াল) অনুযায়ী এগোচ্ছে। তাঁর প্রশ্ন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার সিরিয়াল চাইলে এগিয়ে আনা সম্ভব। সেখানে কেন দ্বিধাবোধ করা হচ্ছে?
২৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....
১ ঘণ্টা আগে