Ajker Patrika

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১০: ৫২
অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ে গতকাল শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী ওহিদুল (১৭) ও মিনহাজ (২২)। তাঁদের মধ্যে ওহিদুল সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইলের ছেলে এবং মিনহাজ একই গ্রামের জয়নালের ছেলে। আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক এলিম (৪৩) ও যাত্রী জাহিদুর রহমান (৬০)।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লিলিখিলি মোড়ে পাকা রাস্তার ওপর ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিনহাজ মারা যান। তাঁর সঙ্গে থাকা ওহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অটোরিকশাটির চালক এবং এক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা

কার ইশারায় জাহাজ চলছে হরমুজে, ১৯ দিনে পার হয়েছে ১০০

ইরান আক্রমণ: ৫০ বছর কোনো প্রেসিডেন্ট সাহস করেননি, ট্রাম্প কেন ঝুঁকি নিলেন

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত