
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৮১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ খতিয়ে দেখার অভিযানকালে অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার রয়েছে। যার মূল্য ৮১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকা। শেয়ারগুলো অবরুদ্ধের আদেশ না দেওয়া হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে।
গত ১৪ জানুয়ারি এস আলমের কর্ণধার সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক ও ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।
এর আগে গত বছরের ৭ অক্টোবর সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীন এবং তাঁর পরিবারের ১১ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
গত ৩০ জানুয়ারি এস আলমের ৩৬৮ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি আরও পাঁচ হাজার কোটি টাকার শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
৯ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২২ মিনিট আগে
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৪৪ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে