
চট্টগ্রামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ব্যবসায়ী, বিনিয়োগকারী, নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল সোমবার সন্ধ্যায় সিপিডিএলের গ্যালারিয়া অ্যাম্বিয়েন্স হলে আয়োজিত ‘কানেকটিং দ্য ফিউচার অব চট্টগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় নগরীর ভবিষ্যৎ উন্নয়ন, নগরায়ণ, বিনিয়োগের সম্ভাবনা এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।
সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, ‘একটি গ্লোবাল সিটি শুধু আধুনিক অবকাঠামো দিয়ে গড়ে ওঠে না। এর জন্য আন্তর্জাতিক মানের সেবা, আধুনিক জীবনযাপনের সুযোগ, আকর্ষণীয় গন্তব্য, ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা এবং উন্নত নগর অভিজ্ঞতা প্রয়োজন।’
চট্টগ্রামের বিদ্যমান সম্ভাবনাকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সিপিডিএল বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান ইফতেখার হোসেন।
চট্টগ্রামের সম্ভাবনাকে আরও বিকশিত করে আধুনিক ও গ্লোবাল সিটিতে রূপান্তরের যাত্রায় সিপিডিএলের ‘অ্যামেজিং চট্টগ্রাম’ ভাবনা ও সংশ্লিষ্ট উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিপিডিএলের চিফ স্ট্র্যাটেজিক অফিসার জিয়াউল হক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। চট্টগ্রামের উন্নয়ন ও নগরজীবনের মানোন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে সিপিডিএল বলে জানান তিনি।
সিপিডিএলের ‘অ্যামেজিং চট্টগ্রাম’ ভাবনার অন্যতম প্রকল্প ‘মল অব চট্টগ্রাম’। প্রকল্পটিকে চট্টগ্রামের প্রথম ডেস্টিনেশন মল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
ফয়’স লেক রোডে ‘গ্যালারিয়া—ইওর সেকেন্ড হোম’ নামে একটি প্রিমিয়াম আতিথেয়তা গন্তব্যও গড়ে তোলা হচ্ছে। আবাসন, রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম ও ব্যাংকুয়েট হলসহ বিভিন্ন সুবিধা নিয়ে প্রকল্পটি চট্টগ্রামের আতিথেয়তা খাতে নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানান তিনি।
আলোচনায় বক্তারা বলেন, চট্টগ্রামের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি কিছু দৃষ্টান্ত স্থাপনকারী ও ল্যান্ডমার্ক প্রকল্প প্রয়োজন।
এসব উদ্যোগ নগরীর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রা, নগর অভিজ্ঞতা এবং চট্টগ্রামের সামগ্রিক পরিচিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মত দেন তাঁরা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক বলেন, চট্টগ্রাম নিয়ে সিপিডিএল যে স্বপ্ন ও আশা নিয়ে এগোচ্ছে, তা সফল হবে বলে তিনি আশা করেন।
চট্টগ্রাম সামগ্রিকভাবে এখনো পিছিয়ে আছে উল্লেখ করে আমিরুল হক বলেন, নগরীতে অনেক উন্নয়ন হয়েছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে।
তিনি বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নিতে হলে সবার সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা দরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, স্থপতি আশিক ইমরান এবং বারকোড গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হকসহ অন্যরা।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে