
নওগাঁর মান্দা উপজেলায় চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন। বাড়ির একটি ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত চার্জারের সকেটে শর্ট সার্কিট হলে সফিজ উদ্দিন বিদ্যুতায়িত হন।
তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, সফিজ উদ্দিন অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি অভিভাবকহীন হয়ে পড়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে সফিজ উদ্দিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
২১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহাজারি করছেন এই চারজনের স্বজনেরা। খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই ছিল তালা। ফলে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পদদলনে, কেউ ধাক্কাধাক্কিতে আহত হয়ে মারা গেছেন।
৩৬ মিনিট আগে