
ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন তাঁরা।
জানা গেছে, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে দুপুর ১২টায় খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসায়ী সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে মালিক সমিতির নেতারা বলেন, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো। চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না।
বক্তারা বলেন, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রল, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লাখ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ৯ লাখ লিটার। ফিলিং স্টেশন, এজেন্সি ও মালিকেরা তিনটি তেল ডিপো থেকে দেড় লাখ হারে সাড়ে চার লাখ লিটার বৃদ্ধির করার প্রস্তাব দিলে বিপিসি সে প্রস্তাব না মানায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন।

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার পূর্ণিমার জো শুরু হয় ২৯ এপ্রিল, যা চলবে ৩ মে পর্যন্ত। এই জোতে ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল হালদায় নেমে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। যার ফলে বুধবার রাতে কয়েকটি স্থানে দু-একটি ডিম পাওয়া যায়।
৩ মিনিট আগে
কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগে
রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরদিন বুধবার কালাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ দুজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
১ ঘণ্টা আগে