
রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ দুজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন ওই কারখানার কর্মচারী মো. সুজন (২২) ও ফায়ার ফাইটার মো. নাঈম হোসাইন (২৮)। সুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর গ্রামে। বাবার নাম মো. সুরুজ্জামান মিয়া। তিনি ওই কারখানার মেশিন অপারেটরের কাজ করেন। আর নাঈম হোসাইন বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত।
হাসপাতালে সুজনের সহকর্মী মো. সোহেল জানান, আজ সকালের দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ‘ইমো রোটো ফ্লেক্সি প্যাক’ নামের কালি তৈরির কারখানার ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে সুজন দগ্ধ হন। পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, ‘ডেমরার আমুলিয়া থেকে ওই কারখানার কর্মচারী ও এক ফায়ারম্যান আমাদের এখানে এসেছে। সুজনের ৬০ শতাংশ ও ফায়ার ফাইটার নাঈমের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে।’
এর আগে, আগুন লাগার খবরে আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বেলা ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমাদের পড়ালেখার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে...
২৪ মিনিট আগে
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে...
২৮ মিনিট আগে
বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে একদল উচ্ছৃঙ্খল যুবক জাকির হোসেনের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
৩৯ মিনিট আগে
পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে