
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে এক মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি চলে। শতাধিক গুলির শব্দে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় গোলাগুলি শুরু হয়। ক্যাম্পের মাঝি ও সাধারণ রোহিঙ্গাদের ভাষ্য, আরাকান রোহিঙ্গা আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নূর আলমের স্ত্রী তাহেরা বেগম ও তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ (৫)। স্বজনেরা তাদের কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একই পরিবারের দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়ে এপিবিএনের এই কর্মকর্তা বলেন, রাতে শিশুটির মারা যাওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, ছেলেটি বেঁচে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাগুলির ঘটনায় কারা জড়িত ও এর পেছনের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১৫ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
২০ মিনিট আগে
আট বছর আগে সৌদি আরবে গিয়ে একবারও দেশে আসেননি রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। ১৪ আগস্ট ফেরার কথা ছিল তাঁর। করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনাও। এর আগেই রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণটাই হারালেন তিনি...
৩৬ মিনিট আগে