Ajker Patrika

জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৪
জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১
উদ্ধার করা মোটরসাইকেল ও গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে জানাজার সুযোগে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি কবরস্থানের পাশে তাঁর মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। এ ঘটনায় গত বুধবার মদন থানায় মামলা করেন তিনি।

মামলার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে জয়ের পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার দরগাহ রোডের একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল নিয়ে যাওয়া যুবককে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত