
বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগের বগুড়া শহর শাখার সহসভাপতি আবীর হোসেন বিদ্যুৎ (২৭), ছাত্রলীগ কর্মী ওয়াজ মণ্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে অপহৃত তিন শিক্ষার্থীকে ভোররাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের জব্দ করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২৩ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২৫ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩৪ মিনিট আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে