
রাজশাহীর গোদাগাড়ীতে এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরেক ট্রাকের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বালিয়াঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই এলাকার এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাসিব ও সাব্বির একটি মোটরসাইকেলে করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। কাশিমপুর বাঁক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটির চালকদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
৪ মিনিট আগে
শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
১০ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে