
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় মোরশেদ টাওয়ারের সামনে এ সংঘর্ষ হয়। পুলিশ গোলাগুলির ঘটনা অস্বীকার করলেও স্থানীয়দের দাবি, তাঁরা বিস্ফোরণ ও গুলির বিকট শব্দ শুনেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ আজ সোমবার দুপুরে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের ভাষ্য, রাত ১১টার দিকে স্থানীয় যুবদলকর্মী পরিচয় দেওয়া মুরাদ ও মাদক ব্যবসায়ী জসিম পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় রাস্তায় চলাচলরত একাধিক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর কয়েকজন এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ শুনেছেন বলে দাবি করেন।
ঘটনার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সড়কের ওপর দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া দেখা যায়। ভিডিওতে কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দও শোনা যায়। ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, মাদক নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
মো. শাহীনূর আলম বলেন, সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছিল। ইটপাটকেল বাসার টিনের ওপর পড়ায় বিকট শব্দ হয়েছে। এ ছাড়া কয়েকটি পটকা ফোটানো হয়েছিল।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
২ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
১৭ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
২৩ মিনিট আগে