
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নেছারাবাদ থানায় মামলাটি করেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ উপজেলার করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মামলার এজাহার অনুযায়ী, করফা বাজারে বাদী তৃষ্ণা রানী মণ্ডলের একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজের সঙ্গে চেনা-পরিচিতির সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বাদীর দাবি, ধর্মান্তরিত হওয়ার পর তাঁকে বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে সিরাজ একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ১১ জুলাই গভীর রাতে সিরাজ তাঁর দোকানে প্রবেশ করে ফের শারীরিক সম্পর্ক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীকালে বিষয়টি জানাজানি হলে সিরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর রোববার রাতে স্থানীয়দের সহায়তায় সিরাজকে তাঁর বাসায় অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজ।
তাঁর দাবি, ওই নারীর সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা নিয়ে পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ওই নারী তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।
এ ছাড়া ওই নারী তাঁর কাছে টাকা দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন সিরাজ।
করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটকে রেখেছিল। পরবর্তীকালে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বিষয়টি সমাধান হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যান্ত্রিক কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটে চলা। চারদিকে সবুজ ফসলের মাঠ আর নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গ্রাম। নাম রাজারামকুড়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ—দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটিকে জেলার সব
১ মিনিট আগে
উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে