নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু বক্কর সিদ্দিক আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার আব্দুল গফুর মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আবু বক্করসহ ৫-৬ জন শ্রমিক মঙ্গোলিয়া বিলের একটি খেতে একসঙ্গে রোপা আমন ধানের চারা রোপণ করছিলেন। কিছুক্ষণ পর বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে আবু বক্কর গুরুতর আহত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার এএসআই রায়হান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহসিন উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
২১ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার-পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কা
২৩ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
২৮ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
৩৮ মিনিট আগে