
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্বরে এসে শেষ হয়।
রথযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমল ঘোষসহ বিভিন্ন ধর্মীয় নেতারা।
রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর—জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হলেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে আবু সাঈদের কবর জিয়ারতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে।
৪ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে আব্দুল রশিদ (৪৮) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে অভিযানকালে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার।
৭ মিনিট আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে