
গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় মাসুদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোজাম্মেল (৩০), আশরাফুল (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীরটেক মাদক বস্তি থেকে রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে। রাহুলের বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে পলাতক রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে পাথর ছুড়ে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে অপহরণ করে জিম্মি করে টাকা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।
২৪ মিনিট আগে