
আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফরপাড়া গ্রামে নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়া জানান তাঁরা।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলেকে গলা টিপে ধরেছিল, কিন্তু তাঁর সর্বোচ্চ শাস্তি হয়নি। আরও কঠোর শাস্তি দেওয়া দরকার ছিল।’
মকবুল হোসেন দাবি করেন, অনেক আসামি এখনো পলাতক রয়েছে এবং বড় অপরাধীদের আড়াল করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘আরও বেশি আসামির ফাঁসি হলে আমরা খুশি হতাম। এই রায়ে আমরা সন্তুষ্ট নই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দেওয়া রায়ে ৩০ আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাড়ি পরে ব্যস্ত সড়কে দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। তাঁর এমন সাইকেল চালানো দেখে হতবাক পথচারীসহ সবাই।
১২ মিনিট আগে
লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
২৩ মিনিট আগে
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে