
জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি শামছুল হুদা রতনকে মারধর করার অভিযোগ উঠেছে ফারুক আহম্মেদ নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, নির্বাচন-পরবর্তী সহিংসতার তথ্য সংগ্রহকালে তাঁর ওপর হামলা করা হয়।
অভিযুক্ত ফারুক আহম্মেদ দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। নির্বাচন-পরবর্তী উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বেশ কয়েকটি বসতবাড়িতে হামলাসহ ভাঙচুরের অভিযোগ ওঠে।
ওই সব হামলা ও সহিংসতার ঘটনার তথ্য সংগ্রহ করতে মণ্ডল বাজার এলাকায় গেলে সেখানে সাংবাদিক শামছুল হুদা রতনের ওপর চড়াও হন যুবদল নেতা ফারুক আহম্মেদ। একপর্যায়ে ফারুকের নেতৃত্বে সাংবাদিক রতনকে মারধর করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক শামছুল হুদা রতন বলেন, ‘দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীদের বসতবাড়িতে ভাঙচুর চালানোর খবর পাই। পরে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে আমার ওপর হামলা করে ফারুক আহম্মেদ।’
জানতে চাইলে যুবদল নেতা ফারুক আহম্মেদ বলেন, ‘আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। আমি সৎ লোক। একনিষ্ঠভাবে রাজনীতি করে যাচ্ছি।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।
৩৬ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে