
সিরাজগঞ্জের কামারখন্দে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিতে জড়িত থাকার অভিযোগে ছয় তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক তরুণেরা হলেন সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার পলাশঙ্গা যুবশিবির-সংলগ্ন এলাকায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে যান। তাঁদের মধ্যে কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী আজকের পত্রিকাকে বলেন, আটকদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে।

রাজবাড়ী সদর উপজেলায় বস্তাবন্দী অবস্থায় চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উদ্ধার করা হয়েছে ছুরি, গামছা, টি-শার্ট ও স্যান্ডেল।
৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছে বন্দর রক্ষা কমিটি। চুক্তির শর্ত প্রকাশ, স্বাধীন মূল্যায়ন ও জাতীয় আলোচনার দাবি জানিয়ে ১২ অক্টোবর গণঅনশনের ডাক দিয়েছে সংগঠনটি।
৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার উপজেলার কালসার ডাড়া বাজারে মেসার্স মোখলেছুর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের গুদামঘরটি তালাবদ্ধ করে দেয় প্রশাসন।
১৩ মিনিট আগে
উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজের ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। এ অবস্থায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে উড়োজাহাজটি ঢাকার হযরত...
২১ মিনিট আগে