
বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
আব্দুল লতিফ ওই গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩০ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।
ওসি আতিকুল ইসলাম বলেন, ছাত্রদল নেতার করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত...
৪ মিনিট আগে
গত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, একই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল।
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১৩ নম্বরের সি ব্লকের ১ নম্বর সড়কে ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে গতকাল শনিবারও ছিল আতঙ্কের ছাপ। খুনের আলামত হিসেবে সড়কের এক পাশে একটি সবজিবাহী ভ্যান ঢেকে রেখেছে পুলিশ। ভ্যানটির ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ।
৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে গত ৮ বছর ধরে অবস্থান করছিল একপাল হাতি। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল দুই উপজেলার বাসিন্দারা। চলতি বছরের এপ্রিলে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। তবে তিন মাস পর আবার একটি হাতির লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে।
৩৬ মিনিট আগে