
বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে। তারা নিজ নিজ উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টল দিয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পিঠার স্টলও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান মেলার পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হয়। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় একই স্থানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি, সৃজনশীলতার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর চিন্তাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
১৪ মিনিট আগে
সংঘর্ষ চলাকালে সশস্ত্র লোকজন কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
৩১ মিনিট আগে
গাইবান্ধার চরাঞ্চলে তেল বিক্রয়কেন্দ্র চালুর ফলে স্বস্তি মিলেছে কৃষিজীবী ও মৎস্যজীবীদের। কৃষিকাজ নির্বিঘ্ন করতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে রসুলপুর ফিলিং স্টেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
৪০ মিনিট আগে