
রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করতেন রাকিব হাসান। এরপর চড়া দামে সেই তেল বাইকারদের কাছে বিক্রি করতেন। ক্রেতা সেজে গিয়ে এই ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাকিব নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরের আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরের বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির তত্ত্বাবধায়ক রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুত করে রাখতেন। সেখান থেকে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করতেন। এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে এ বিষয়ে নজরদারি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এ সময় হাতেনাতে তাঁকে ধরে তেল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে জরিমানাও করা হয়।
ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে গোয়েন্দা সংস্থার ধারণা, অভিযুক্ত রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
৯ মিনিট আগে
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
১ ঘণ্টা আগে
গতকাল দুপুরে বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং...
১ ঘণ্টা আগে