Ajker Patrika

গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চৌধুরীপাড়া এলাকায় আজ রোববার দুপুরে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরমা খাতুন আজ সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

প্রশ্নফাঁসের আবেদ আলীর পর পিএসসির আরেক কোটিপতি গাড়িচালকের সন্ধান

সংরক্ষিত মহিলা আসন: জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রী ও নেত্রীরা বিবেচনায়

মোসাদ বনাম এমআইটি: ‘অপারেশন ফেইলিং লায়ন’—তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার গল্প

একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত