Ajker Patrika

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর জন্য কাঁচা ধান কেটে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল আহমেদ (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দেওয়াননগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল আহমদ (৫০) দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে দেওয়াননগর গ্রামের বিল্লাল আহমদ ও প্রতিবেশী মছরব আলীর মধ্যে গরুর জন্য কাঁচা ধান কেটে ফেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহত হন বিল্লাল আহমদ। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অন্য আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীমুল ইসলাম শামীম বলেন, দেওয়ানগর গ্রামের নিহত বিল্লাল আহমদ ও প্রতিপক্ষ মছরব আলী দুজনেই প্রতিবেশী। ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।

আজ শনিবার দুপুরে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, গরুর জন্য কাঁচা ধান কেটে ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। মারামারির ঘটনায় বিল্লাল নামের একজন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন। দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ না করায় কারও নাম ঠিকানা জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

দেশের সব পেট্রলপাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত