নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের গরুহাট্টা এলাকায় শিয়ালজানি খালের ওয়াকওয়ের পাশে থাকা ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন বিকেলে শিয়ালজানি খালের ওয়াকওয়েতে হাঁটার সময় দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ড্রেনের ভেতর এক ব্যক্তির লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে তাঁর নির্বাচনী অফিসটি ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
১৩ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারের ধাক্কায় রবিউল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি, তাদের কি কোনো অধিকার আছে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার?
২১ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী আমির হামজার অফিশিয়াল ফেসবুক পেজ মেটা অপসারণ করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসভবনে সংবাদ সম্মেলন করে আমির হামজা এই তথ্য নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে