Ajker Patrika

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত 

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত 

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত একদিনে আক্রান্ত শনাক্তের এ তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

এর মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, দেলদুয়ারে তিনজন, মির্জাপুর নয়জন, কালিহাতী দুইজন, ঘাটাইলে দুইজন, মধুপুরে একজন এবং ভূঞাপুরে পাঁচজন রোগী শনাক্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৪ জন।  তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৮৭৯ জন, মারা গেছেন ৬৮ জন।

অপরদিকে, টাঙ্গাইল করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ২১৮ জন করোনা রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭ জন। উন্নত চিকিৎসার জন্য এখন পর্যন্ত ৫৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত